,

গাজীপুরে ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষ নিহত ১

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাইক্রোবাস ও ট্রেনের সংঘর্ষে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই গাড়ির চালক আহত হয়েছেন। আজ সোমবার সকালে টঙ্গী-ভৈরব রেল সড়কের নলছাটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল হাসিব খাঁন (৪২) বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের বাসিন্দা। তিনি পাওয়ার টেক কোম্পানির প্রধান পার্সেস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আহত ওই গাড়ি চালকের নাম সজিব খাঁন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক মো. মশিউর রহমান বলেন, সোহেল ও হাসিব খাঁন মাইক্রোবাসে করে টঙ্গীর কালীগঞ্জ সড়কের দিকে যাচ্ছিলেন। বেলা সোয়া ১১টার দিকে সোহেলদের বহনকারী মাইক্রোবাসটি টঙ্গী-ভৈরব রেল সড়কে থাকা অরক্ষিত নলছাটা‌ রেলক্রসিং অতিক্রম করছিল। একই সময়ে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন‌ও ওই এলাকা অতিক্রম করছিল।‌ এ সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস দুমড়ে মুচড়ে পাশের খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সোহেল হাসিব খাঁনের মৃত্যু হয়। মাইক্রোবাস চালক সজিব খাঁনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, নলছাটা রেলক্রসিংয়ে কোনো গেইটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। ফলে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। গত বছরের ২ অক্টোবর এই রেলক্রসিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত একজন অধ্যাপকসহ দুজন নিহত হন। চলতি বছরের ২ মে তিনজন তাল ব্যবসায়ী মারা যান। কালীগঞ্জে এরকম আরও প্রায় ৮টি অরক্ষিত রেলগেইট রয়েছে যা অত্যন্ত ঝুকিপূর্ণ।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির