,

স্পা সেন্টার থেকে ‘অবৈধ কার্যকলাপের’ অভিযোগে গ্রেপ্তার ৮ জন কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর গুলশানে ‘লাইফ কেয়ার’ নামের একটি স্পা সেন্টার থেকে অবৈধ কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকসহ আটজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে মোসা. নুপুর আক্তার নামের এক আসামিকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আট আসামি হলেন জেরিন আক্তার, আলী রাজ, মিরণ কুমার বিশ্বাস, সুমাইয়া আক্তার মীম, মাহফুজা আক্তার, জেসমিন আক্তার, মোসা. কল্পনা ও মোসা. খুশবু।

নয় আসামিকে আজ আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান। পরে শুনানি শেষে আটজনকে কারাগারে পাঠানোর নির্দেশের পাশাপাশি একজনকে জামিন দেন আদালত।

এর আগে গতকাল রোববার রাতে গুলশানের ৪১ নম্বর রোডের ৭/এ বাসায় স্পা সেন্টারটিতে অভিযান চালিয়ে নয়জনকে আটক করে গুলশান থানা-পুলিশ। পরে তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন থানার এসআই মিরাজ আকন।

পুলিশের দাবি, প্রতিষ্ঠানটিতে স্পার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড চলত। গোপন খবরের ভিত্তিতে রোববার রাতে স্পা সেন্টারটিতে অভিযান চালায় তারা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর