,

এমপি হারুনের সভা কেন বর্জন করলেন সাংবাদিকরা

news-image

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) বজলুল হক হারুনের সভা বর্জন করেছেন স্থানীয় সাংবাদিকরা। আজ রোববার বেলা ১১টার দিকে রাজাপুর উপজেলা পরিষদের সভা কক্ষ থেকে উঠে আসেন তারা।

স্থানীয় সাংবাদিকরা জানান, এমপির আগমনের সময়সূচি দুই দিন আগেই সাংবাদিকদের প্রত্যেকের ই-মেইলে পাঠানো হয়েছে। তারা সেই সময়সূচি অনুযায়ী সংবাদ সংগ্রহের জন্য উপজেলা পরিষদে যান। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করেন এমপি বজলুল হক হারুন। এরপর উপজেলায় কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভায় উপস্থিত হন। উপস্থিত সাংবাদিকরাও সংবাদ সংগ্রহের জন্য সভাকক্ষে প্রবেশ করে আসন গ্রহণ করেন।

এমপির উপস্থিতিতে সভার কার্যক্রম শুরু হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজেদের মধ্যে আলোচনা করার পর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মাইক্রোফোন হাতে নিয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আজকের সভাটি হচ্ছে উপজেলায় কর্মরত কর্মকর্তাদের নিয়ে, আপনারা চেয়ারগুলো ছেড়ে দিন।’ উপজেলা চেয়ারম্যানের এ আচরণে এমপি বজলুল হক হারুন চুপ থাকায় উপস্থিত সাংবাদিকরা সভাকক্ষ থেকে সভা বর্জন করে চলে আসেন।

এ বিষয়ে রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান বলেন, ‘সকালে এমপি মহোদয়ের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় সভা চলাকালীন আমাদের অনেক কর্মকর্তা আসন না পেয়ে দাঁড়িয়ে ছিলেন, তাই আমি তাদেরকে বসতে দেওয়ার জন্য বলেছিলাম। কিন্তু নির্দিষ্ট করে কাউকে বলা হয়নি।’

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে