,

তুমব্রু সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে কিশোর নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের তুমব্রু সীমান্তের শূন্যরেখায় মাইন বিস্ফোরণে ওমর ফারুক (১৭) নামের এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। আজ রোববার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

ওমর ফারুক শূন্যরেখার ৩ নম্বর ব্লকের মো. আইয়ুবের ছেলে। এ ঘটনায় ১০ নম্বর ব্লকের আবুল হোসেনের ছেলে মো. সাহাবুল্লাহ (২৮) আহত হয়েছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ জানান, ঘুমধম সীমান্তের তুমব্রু এলাকার ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা যুবক ওমর ফারুক সকালে শূন্যরেখা পার হয়ে মিয়ানমারের ভূখণ্ডে মাছ ধরতে যান। এ সময় সেখানে একটি মাইন বিস্ফোরিত হলে ওমর ফারুক ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় মো. সাহাবুল্লাহ আহত হন।

শূন্যরেখার ৩ নম্বর ব্লকের মাঝি (দলনেতা) মো. রহিম বলেন, হতাহতদের শূন্যরেখা নিয়ে আসা হয়। সন্ধ্যায় জানাজা শেষে শূন্যরেখার করবস্থানে ওই কিশোরকে দাফন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির