,

বেলাল খানের কণ্ঠে ‘যাও পাখি বলো তারে’র দ্বিতীয় গান

news-image

অনলাইন ডেস্ক : আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আদর আজাদ ও মাহিয়া মাহি সরকারের পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র ‘যাও পাখি বলো তারে’। ক্লিওপেট্রা ফিল্মস এর ব্যানারে, আসাদ জামানের কাহিনি-সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন মুস্তাফিজুর রহমান মানিক।

চলচ্চিত্রপ্রেমীদের কথা মাথায় রেখে আজ অবমুক্ত করা হলো এই ছবিটির দ্বিতীয় গান। ‘এতো আলো’ শিরোনামের এই ব্যালাডটি গেয়েছেন জনপ্রিয় শিল্পী বেলাল খান। গানটির কথা লিখেছেন এ মিজান। গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন শিল্পী নিজেই। তবে সাউন্ড ডিজাইন করেছেন শোভন রায়।

গানটি প্রসঙ্গে শিল্পী বেলাল খান বলেন, গানটি একটু আলাদাভাবে করতে চেয়েছি। একটি বাণিজ্যিক ধারার ছবিতে যে ধরনের গান থাকে আমি সে ধরন থেকে বের হতে চেয়েছি। কতটা পেরেছি, সেটা নির্ধারণ করবেন শ্রোতারা। গানের কথা লেখা থেকে সংগীত আয়োজন, সুর করা থেকে গাওয়া- সবকিছুতেই আলাদা একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করা হয়েছে। আশা করি ভালো লাগবে।

টাইগার মিডিয়ার ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি শ্রোতাদের শোনার জন্য সংবাদের সাথে সংযুক্ত করা হলো।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির