শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা চাই গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন: ইইউ

news-image

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশে গ্রহণযোগ্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রবিবার ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির আমন্ত্রণে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূতরা এ অভিমত জানিয়েছেন।

বৈঠক শেষে রাতে জাতী পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু দেশ রূপান্তরকে এ তথ্য জানান।

বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরে জাপা মহাসচিব বলেন, অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় এসেছে বিএনপি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার চায়। আমরা বলেছি জাপা এই ধরনের সরকারে বিশ্বাস করে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চাইলে দলীয় সরকারও পারে। এটা আন্তরিকতার প্রশ্ন। ইইউ রাষ্ট্রদূতরা বলেছেন, তোমাদের নির্বাচন তোমরাই করবে। আমরা করব না। যেহেতু বাংলাদেশের সঙ্গে ইইউ সদস্য রাষ্ট্রের ব্যবসা-বাণিজ্য আছে। আমরা চাই বাংলাদেশে একটা গ্রহনযোগ্য নিরপেক্ষ নির্বাচন হোক।

চার্লস হোয়াটলির রাজধানীর গুলশানের বাসভবনে জাপা চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মুজিবুল হক চুন্নু আরো বলেন, ইইউ রাষ্ট্রদূতের আমন্ত্রণে এই বৈঠক হয়েছে। পরে গিয়ে দেখি সদস্য রাষ্ট্রের সব রাষ্ট্রদূতেরা এসেছেন। এই বৈঠক জাপার জন্য খুবই সম্মানের। বৈঠকে আমরা আরো বলেছি, আওয়ামী লীগ ও বিএনপি বড় পার্টি। এরপরই জাপার অবস্থান। আমরা যদি ক্ষমতায় আসি তা হলে আমরা চলমান সরকার পদ্ধতিতে কিছু পরিবর্তন আনব। যেমন এখানে এক ব্যক্তির শাসন। যিনি প্রধানমন্ত্রী, তিনিই সংসদ নেতা, তিনি নির্বাহী ক্ষমতার প্রধান। প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া যায় না। আমরা ক্ষমতায় আসলে আমরা এসব বিষয়ে পরিবর্তন আনব। এটা আমাদের নির্বাচনী ইস্তেহারে আছে।

এ ব্যাপারে জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হোয়াইটলির আমন্ত্রণে প্রাতরাশ বৈঠকে যোগ দেন জি এম কাদের।

এ সময় জি এম কাদেরের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, জাপা চেয়ারম্যানের বিশেষ দূত ও উপদেষ্টা মাসরুর মওলা।

প্রাতরাশ বৈঠকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফ্রান্স রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বৈঠকে উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা