,

সরকারের মনিটরিংয়ের অভাবে নৌকাডুবির ঘটনা: টুকু

news-image

পঞ্চগড় প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নৌকা ডুবির ঘটনায় সম্পূর্ণ সরকার দায়ী। বিএনপি সভা সমাবেশ করলে নানারকম আইন কানুন দেখানো হয়। আর মহালয়ার অনুষ্ঠানে হাজার হাজার মানুষ পারাপার করবে সরকার মনিটরিং করবে না, তারা তদারকি করবে না এটা সরকারের ব্যর্থতা।

তিনি শনিবার দুপুরে মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলার বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় নিহতদের পরিবারে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ নিহত ও নিখোঁজ ৭২ জনের প্রত্যেকের কাছে ১০ হাজার টাকা বিতরণ করেন। পরে নেতৃবৃন্দ করতোয়া নদীর আউলিয়ার ঘাট এলাকা পরিদর্শন এবং সমবেদনা জানাতে নিহতদের কয়েকটি বাড়িতে যান।

নৌকাডুবিতে সনাতন ধর্মাবলম্বীদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নৌকা ডুবে এতগুলো মানুষের সলিলসমাধি হলো অথচ সরকার জাতীয়ভাবে শোক ঘোষণা করল না। এ ঘটনায় সরকারের দায়িত্ব ছিল শোক দিবস ঘোষণা করা। এ সরকারের কাছে লাশ কোনো বিষয় না। যে সরকার জনগণের ভোটই নেয় না। সে সরকার আর কি জাতীয় শোক দিবস পালন করবে। যে সরকার জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় ১৫ বছর আছে। সে সরকারের জনগণের কথা চিন্তা করার কোন সময় নেই। বিএনপি শোকপ্রস্তাব নিয়েছে। বিরোধী দল হিসেবে আমাদের যে দায়িত্ব আমরা তা পালন করে যাচ্ছি।

তিনি বলেন, দেশের মানুষের প্রতি এ সরকারের কোনো দায়বদ্ধতা নাই। দেবী দর্শনে সকলের আগ্রহ থাকে। পাহারাদার বসিয়ে ধারণ ক্ষমতা অনুযায়ী মানুষ পারাপার করা সরকারের উচিত ছিল। সরকারের কন্ট্রোল থাকলে তাহলে আর এত মানুষের সলিলসমাধি হতো না। কে মরল আর কে বাঁচল এ সরকারের দেখার নেই। তাদের ভোটও লাগে না ১৫ বছর ধরে জগদ্দল পাথরের মত জোর করে ক্ষমতায় বসে আছে। আর মিথ্যা মিথ্যা আর মিথ্যা বলে মানুষকে প্রতারিত করছে।

টুকু বলেন, আপনাদের কারও বাবা কারও মা কারও সন্তান মারা গেছে। আমাদের দলেরও চার চারটি তাজা সন্তান পুলিশের গুলিতে নিহত হয়েছে। কিসের জন্য নিহত হয়েছে ? আমাদের নেতা কর্মীরা আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নাগালের মধ্যে আনতে, ডিজেল কেরোসিনের দাম কমানোর জন্যই তারা নিহত হয়েছে। এবার বিএনপি আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেবে, ন্যায্যমূল্য নিশ্চিত করবে। আমরা বুঝি ¯^জন হারানোর বেদনা কত নির্মম নিষ্ঠুর।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সরকার কোন মামলা নেয় না। বিএনপির চার নেতা কর্মীকে গুলি করে মেরেছে তাদেরও মামলা নেয়নি। মামলা নেওয়ার কালচার এ সরকারের নেই। কোনো দিন যদি সরকার পরিবর্তন হয় এসব মামলার বিচার হবে দায়ীদের শাস্তি দেওয়া হবে।

পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, আনোয়ার হোসেন, শাহাদাৎ হোসেন রঞ্জু, আকতার হোসেন হাসান, নিহতদের পরিবারের লোকজন, গণমাধ্যমকর্মীসহ কয়েক হাজার নেতা কর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না