,

নারী এশিয়াকাপে থাইল্যান্ডকে ৯ ইউকেটে হারিয়েছে বাংলাদেশ

news-image

নারী এশিয়াকাপে থাইল্যান্ডকে ৯ ইউকেটে হারিয়েছে বাংলাদেশ। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। টস জিতে ব্যাট করতে নেমে তাদের সামনে ৮২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে থাই মেয়েরা।

সালমা খাতুনকে দিয়ে বাংলাদেশের বোলিং শুরু করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। উইকেট না পেলেও প্রথম ওভারে তিনি দেন মাত্র ২ রান। এরপর দ্বিতীয় ওভারে আরেক স্পিনার নাহিদা আক্তার কোনো উইকেট নিতে না পারলেও মেডেন দেন।

এই চাপ কাজে লাগে খানিক বাদেই। পঞ্চম ওভারে এসে বাংলাদেশকে সাফল্য এনে দেন সানজিদা আক্তার মেঘলা। তার দুর্দান্ত ডেলেভারিতে নান্নাপাত কুনচারোনকি বোল্ড হন। এর আগে এই ব্যাটার ১২ বল খেলে করেন ৮ রান। পরের ওভারেই দ্বিতীয় সাফল্যও পায় বাংলাদেশ।

এরপর গড়ে উঠে ৩৮ রানের জুটি। পানিথা মায়াকে শামীমার ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন মেঘলা। এই ব্যাটার ২২ বল খেলে করেন ২৬ রান। এরপর অন্য প্রান্তে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা নাথানকান চান্থামকে ফেরান সালমা খাতুন। কোনো বাউন্ডারি না হাঁকিয়ে ৩৮ বলে ২০ রান করেন চান্থাম।

তার বিদায়ের পর অলআউট হতেও বেশি সময় লাগেনি থাইল্যান্ডের। বাংলাদেশের পক্ষে দুই উইকেট করে নেন নাহিদা, সানজিদা ও সোহেলী। ৩ ওভারে ১ মেডেনসহ ৯ রান দিয়ে তিন উইকেট পান রুমানা আহমেদ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড