,

ক্ষীরভরা বালুসাই

news-image

মিষ্টিমুখ না হলে আর কীসের উৎসব-উদ্‌যাপন। রসগোল্লা, সন্দেশ, টক দই তো সারা বছর স্বাদের খেয়াল রাখেই। পূজার আবহে অন্য কিছু না হলে চলে নাকি? পূজার আবহে অতিথির মন জয় করতে বাড়িতে তৈরি করে নিতে পারেন ক্ষীরভরা বালুসাই। রইল প্রণালী।

উপকরণ

ময়দা: ৩০০ গ্রাম

চিনি: ১৭৫ গ্রাম

বেকিং সোডা: আধ চা চামচ

দই: আধ কাপ

পেস্তা কুচি: ১ টেবিল চামচ

ঘি: প্রয়োজন মতো

খোয়া ক্ষীর: ১ কাপ

প্রণালী

সামান্য লবন, বেকিং সোডা আর ময়দা একসঙ্গে মিশিয়ে চেলে নিতে হবে।

তারপর দই নিয়ে তাতে ভাল করে ঘি মিশিয়ে নিতে হবে।

এ বার ময়দা মাখার পালা। ঠান্ডা পানি দিয়ে ভাল করে ময়দা মেখে নিন। তার পর একটি পাত্রে রেখে পাতলা কাপড়ে মুড়ে কিছু ক্ষণ ঢেকে রাখুন।

অন্য একটি পাত্রে চিনি জ্বাল দিয়ে রস তৈরি করুন। তা ফুটতে দিন কিছু ক্ষণ।

এর পর মাখা ময়দা ছোট ছোট টুকরো করে নিয়ে বল তৈরি করে নিন। সেই বলগুলির মাঝে আঙুলের চাপে খানিকটা গর্ত মতো করে নিন।

এ বার সামান্য খোয়া ক্ষীর সেই গর্তে ভরে বলের মুখটা আঙুলের চাপে বুজিয়ে দিন।

এ বার কড়াইয়ে ঘি গরম করুন। তাপমাত্রা সামান্য কমলে কয়েকটা করে ময়দার বল কড়াইয়ে ছেড়ে ভেজে নিন। দু’পিঠ ভাল করে ভেজে নেবেন। মিনিট ১৫ সময় লাগবে। ভাল ভাবে ভাজা হয়ে গেলে তুলে নিন বলগুলি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার