,

হাতিয়ায় দুই জলদস্যু বাহিনীর মধ্যে গোলাগুলি, নিহত ৩

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ঘাসিয়ার চরে দুই জলদস্যু বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এঘটনায় তিন দস্যুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- ফখরুল বাহিনীর সদস্য সুবর্ণচর উপজেলার চর জিয়া উদ্দিনের আবুল হোসেনের ছেলে মো. কবির হোসেন, হাতিয়ার চর খাসিয়ার আবদুল কাইয়ুমের ছেলে মো. শাহরাজ ও রামগতি উপজেলার আবদুল্লাপুর গ্রামের আবদুলের ছেলে নবীর উদ্দীন প্রকাশ নূরনবী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার ওসি আমির হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধারের পর রাতে চেয়ারম্যান ঘাটে রাখা হয়েছে। আজ সকালে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

এর আগে, বুধবার ভোররাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জলদস্যু ফোকরা ও ফখরুল বাহিনীর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। এতে ফখরুল বাহিনীর তিন সদস্য নিহত হন। আরও কয়েকজন আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা শফিউল কিঞ্জল জানান, দীর্ঘদিন ধরে ঘাসিয়ার চরে আধিপত্য বিস্তার করে আসছে জলদস্যু খোকনের বাহিনী। কিছুদিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে খোকন। তখন চরের নিয়ন্ত্রণ চলে যায় আরেক জলদস্যু ফখরুল ইসলামের হাতে। সম্প্রতি খোকন জামিনে বেরিয়ে পুনরায় চরের নিয়ন্ত্রণ নিতে চাইলে ফখরুলের লোকজনের সঙ্গে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জেরে ভোর রাতের দিকে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন চর ঘাসিয়ায় অভিযান পরিচালনা করে।

এ সময় ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিত টের পেয়ে বিচ্ছিন্ন হয়ে নৌকাযোগে পালানোর চেষ্টা করে। কোস্টগার্ডের দ্রুতগতি সম্পন্ন বোট নিয়ে অভিযানিক দল তাদের পিছু ধাওয়া করে। একপর্যায়ে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মেঘনা নদীর চর আব্দুল্লাহ থেকে ডাকাত দলের তিনটি এক নলা বন্দুক, দুই রাউন্ড তাজা গোলা, ছয়টি রামদা এবং পাঁচটি বল্লমসহ কুখ্যাত ডাকাত খোকন বাহিনীর অন্যতম ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর