,

রায়পুরায় বিভাটেক চালক হত্যায় গ্রেপ্তার ৪

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় বিজয় মিয়া (২৬) নামে এক বিভাটেক চালককে হত্যার ঘটনায় নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার রায়পুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমিন।

গ্রেপ্তাররা হলেন- রায়পুরা উপজেলার বলবপুর এলাকার ধন মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩১), বীরগাঁও পূর্বপাড়ার মোসলেম মিয়ার ছেলে কাউছার (২৮), মো. সোলাইমানের ছেলে আলাল মিয়া (৩৫), বীরগাঁও কান্দাপাড়ার মো. আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম (৪৫)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমিন জানান, গত শনিবার বিকেলে বিজয় বাসাইলের বাসা হতে বিভাটেক চালানোর জন্য বের হয়। এরপর থেকে তিনি বিভাটেকসহ নিখোঁজ ছিলেন। পরে রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে রায়পুরার মাহমুদনগর এলাকায় রায়পুরা টু নরসিংদীগামী পাকা রাস্তার দক্ষিণ পাশে কলা-বাগানের ভেতর বিজয় মিয়াকে গলায় লাইলনের রশি পেচিয়ে হত্যা করে সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে রাখা অবস্থায় পাওয়া যায়।

পরে এ ঘটনায় নিহতের মা মিনারা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় গোয়েন্দা পুলিশ ছায়া তদন্তে নামে।

পরে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত রুবেল মিয়াকে মরজাল এলাকা হতে আর কাউছার ও আলাল মিয়াকে নীলক্ষা হতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের দেখানো মতে রুবেল ও আলাল মিয়ার আপন খালা রুবিয়া বেগমের বাড়ি থেকে বিজয় মিয়ার ছিনতাইকৃত বিভাটেকের বডি একটি, চারটি ব্যাটারি, চারটি চাকা ও বিভাটেকের বিভিন্ন অংশ এবং বিজয় মিয়ার ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির