,

শরীয়তপুরে জমির বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মতু মুন্সী আজিজ (৩০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সকাল ১১টার দিকে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মতু মুন্সী আজিজ ওই গ্রামের করিম মুন্সীর ছেলে। ছয় ভাই পাঁচ বোনের মধ্যে আজিজ ছোট।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোক্তারেরচর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের মতু মুন্সী আজিজ পরিবারের সঙ্গে একই গ্রামের টিপু মৃধার জমি ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তাদের মধ্যে একাধিকবার হামলা-মামলার ঘটনা ঘটেছে। তাই টিপু মৃধার ভয়ে গত এক মাস ধরে মতু মুন্সী ও তার পরিবার পালিয়ে বেড়াচ্ছিল।

আজ বাড়ি ফিরে মতু মুন্সী বাড়ির ঘাটায় গরুর জন্য খাবার খরকুটো আনতে যান।

এ সময় টিপু মৃধা ও তার লোকজন মতুকে ধাওয়া দেন। মতু দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। তখন টিপু মৃধা তার ১০/১৫ জন লোক নিয়ে দরজা ও বেড়ার টিন কুপিয়ে মতুকে বাইরে বের করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে।

পরিবার ও স্থানীয়রা গুরুত্ব আহত অবস্থায় মতুকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে মতুর মৃত্যু হয়।

নিহত মতু মুন্সীর ভাই রিপন মুন্সী বলেন, সন্ত্রাসী টিপু মৃধাদের ভয়ে এক মাস ধরে আমরা পালিয়ে বেড়াচ্ছিলাম। আজ মতু বাড়িতে আসলে টিপু মৃধার নেতৃত্বে সোবাহান মৃধা, ইকবাল মৃধা, বাদল মৃধা, বিল্লাল মৃধা, মোকলেছ মৃধা, রুবেল মৃধা, সলেমানসহ ১০/১৫ সন্ত্রাসী আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

এদিকে অভিযুক্ত টিপু মৃধার সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তাকে পাওয়া যায়নি।

নড়িয়া থানার ওসি (তদন্ত) আবির হোসেন বলেন, মতু মুন্সী নামে একজনকে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯