,

লাঠি দিয়ে দ্রব্যমূল্য কমানো যাবে না: পরিকল্পনামন্ত্রী

news-image

রাবি প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, লাঠি দিয়ে দ্রব্যমূল্য কমানো যাবে না, এজন্য নীতিগতভাবে বেশকিছু কাজ করতে হবে। লাঠি নিয়ে রাস্তায় নামা ভালো কোনো উদাহরণ হতে পারে না।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ‘শেখ হাসিনা ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভার শুরুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস এবং দৃঢ়তা বাংলাদেশের উন্নয়নের পেছনে অনন্য ভূমিকা পালন করছে।

একইসঙ্গে, কর্মীদের প্রতি সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে যুক্ত না হওয়া আহ্বান জানান তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য সুলতান-উল-ইসলাম।

এর আগে মন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে শহীদ ড. শামসুজ্জোহার মাজারেও পুষ্পস্তবক ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির