,

‘বুলেট নয়, আঘাতেই মারা গেছেন শাওন’

news-image

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আল মামুন বলেছেন, ‌‘বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত শাওন মাথায় আঘাতের কারণে মারা গেছেন, বুলেটে নয়।’

আজ বুধবার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে ময়নাতদন্ত রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানান মুন্সীগঞ্জ পুলিশ সুপার।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরা একটি ভিডিওতে দেখা যায়, শাওনের সঙ্গে ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী ইটপাটকেল নিক্ষেপ করছে। একপর্যায়ে শাওন ইট নিক্ষেপ করতে করতে সামনের দিকে চলে গেলে হঠাৎ পেছন থেকে ছোড়া ইট এসে পড়ে তার মাথায়। এতে মাটিতে লুটিয়ে পড়েন যুবদলকর্মী শহিদুল ইসলাম শাওন।

তবে বিএনপি ও পরিবারের দাবি, পুলিশের ছোড়া গুলি মাথায় লাগার পর ঢাকা মেডিকেলে আনা হয় শাওনকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মারা যান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড