,

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে বাংলাদেশ সেনাবাহিনীর সংবর্ধনা

news-image

অনলাইন ডেস্ক : মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের খেলোয়াড়দের পুরস্কার প্রদান করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। (ছবি আইএসপিআর)

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গর্বিত সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে তাদের অসামান্য অবদানের জন্য সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার একটি অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে ক্রেস্ট, উপহার সামগ্রী এবং ১ কোটি টাকার চেক প্রদান করা হয়।

এসময় সেনাবাহিনী প্রধান বলেন, এই জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল আগামীতে আরো এগিয়ে যেতে পারবে। বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলাদেশের নারী ফুটবলাররা বিশেষ ভূমিকা রাখবে বলে সকলে দৃঢ় আশাবাদী। সেই সাথে দেশের ক্রীড়াঙ্গনে এই সাফল্য নতুন প্রেরণার সঞ্চার করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শিদী, এমপি, ফিফা কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসজিপি, পিএসসি ছাড়াও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, চ্যাম্পিয়ন দলের নারী ফুটবলারদের গর্বিত অভিভাবকগণ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ফাইনালে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল শক্তিশালী নেপালকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না