,

স্বৈরশাসক হিসেবে প্রতিষ্ঠিতরাই আজ গণতন্ত্র শেখাতে চায়: আমু

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘যারা স্বৈরশাসক হিসেবে এ দেশে প্রতিষ্ঠা লাভ করেছে তারা গণতন্ত্র শেখাতে চায়। যারা রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা আজ বড় বড় কথা বলেন। সব দেখে আমাদের এখন হাসি পায়।’

আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ ময়েজউদ্দিনের ৩৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আমির হোসেন আমু। সভার আয়োজন করে শহীদ ময়েজউদ্দিন স্মৃতি সংসদ।

আমির হোসেন আমু বলেন, ‘এরশাদের ক্ষমতাকালীন সময়ে ৭২ ঘণ্টা নয়, ১২ দিন আমাদের সমস্ত রেজাল্ট হেল্ডআপ রাখা হয়েছিল। কারা আজকে গণতন্ত্র শেখায়। যে জিয়াউর রহমানের হ্যাঁ-না ভোট, যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সে ভোট থেকে কারচুপি শুরু। তারা আজকে গণতন্ত্র শিক্ষা দিতে চায়।’

আমু বলেন, ‘আগামীতে শেখ হাসিনা ও তার মনোনীত প্রার্থীকে এ দেশের মানুষ ভোট দেবে। কোনো ষড়যন্ত্র নির্বাচন ঠেকাতে পারবে না। নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত থাকবে।’

শহীদ ময়েজউদ্দিনের মেয়ে, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা। আলোচনা সভা সঞ্চালনা করেন শহীদ ময়েজউদ্দিন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক আতাউর রহমান।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী