,

ঘুষির আঘাতে মারা গেলেন অস্ট্রেলিয়ান সার্ফার

news-image

স্পোর্টস ডেস্ক : ঘুষির আঘাতে মারা গেলেন অস্ট্রেলিয়ার সাবেক সার্ফার ক্রিস ডেভিডসন। উত্তর সিডনিতে একটি পানশালার বাইরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় পুলিশের বরাতে সংবাদমাধ্যম জানায়, ৪৫ বছর বয়সী এই তারকা মুখে ঘুষির আঘাত পান ও পড়ে যান। যেখানে রাস্তার পাশে ফুটপাতে তার মাথায় আঘাত লাগে। সেই জায়গাতেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তবে হাসপাতালে নিলে দ্রুতই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ডেভিডসনকে আঘাত ও মেরে ফেলার অভিযোগে ইতোমধ্যে ৪২ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে।

সিডনিতে বেড়ে ওঠা ডেভিডসন ২০১০ ও ২০১১ সালে ওয়ার্ল্ড সার্ফিং ট্যুরে প্রতিযোগিতা করেন। যদিও মাত্র ১৯ বছর বয়সে তিনি পরিচিতি পান। সেবার ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার বেলস বিচে রিপ কার্ল প্রোর টানা দুই হিটে সেসময়কার বিশ্ব চ্যাম্পিয়ন কেলি স্ল্যাটারকে হারান।

এই ঘটনার বিস্তারিত কিছুই অবশ্য পুলিশ এখনও জানায়নি। তবে ৪২ বছর বয়সী সেই ব্যক্তিকে জামিন দেওয়া হয়নি। স্থানীয় সংবাদমাধ্যম জানায় আগামী নভেম্বরে ফের হাজিরা রয়েছে তার।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড