,

এক বাঘাইড়ের দাম ৫১ হাজার

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে ৩৮ কেজি ওজনের বিশাল আকারের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ১ হাজার ৩শত ৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের আক্কাস হালদারের জালে মাছটি ধরা পরে।

মাছটি ফেরি ঘাট এলাকায় আড়তদার বাবু সরদারের ঘরে নিয়ে আসলে বিশাল আকারের বাঘাড় মাছটিকে এক নজর দেখতে অনেকেই ভীড় করেন।

মাছটি নিলামে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ কিনে নেন। পরে মাছটি ১ হাজার ৩শত ৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়েছে।

দৌলতদিয়া শাকিল সোহান মৎস আড়তের মাছ ব্যবসায়ী মো. শাজাহান বলেন, ৩৮ কেজি ওজনের মাছটি বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি করেছি। রাজবাড়ী জেলার পদ্মা নদীতে মাঝে মধ্যেই জেলেদের জালে বড় বড় রুই,কাতল,মৃগেল,বোয়াল,পাঙ্গাস,চিতল,বাগাড়সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পরে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর