,

ট্রাক চাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সামনে এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর ট্রাফিক বিভাগের দায়িত্বে নিয়োজিত পরিদর্শক এটিএম তৌহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলেই নিহত দুজন হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খানপুর খানপাড়ার মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৬৫) এবং একই উপজেলার রাজিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগার হোসেন (৩৫)। দুঘটনায় গুরুতর আহত হন রাজিবপুর গ্রামের সাজেদুর রহমানের ছেলে মকবুল হোসেন (৪০)।

গুরুতর আহতাবস্থায় সকাল ১০টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। একপর্যায়ে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকা নিয়ে যাওয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান মকবুল। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সাহেব আলী ও সোলায়মান হোসেন জানান, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে সাতজন নারী-পুরুষ দিনাজপুর সদর উপজেলার খোয়ারের মোড়ে আত্মীয়ের বাসায় আসছিলেন। পথে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সামনে এলে চার্জ কমে যাওয়ায় নিহত তিনজন ইজিবাইক থেকে নেমে যান। তাদের রেখে ইজিবাইকে থাকা অপর তিন নারী ও চালক ঘটনাস্থল থেকে সদরের খোয়ারের মোড়ের উদ্দেশে চলে যান।

এরপর হাসপাতালের প্রধান ফটকের পাশে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন ওই তিনজন। এ সময় দিনাজপুরগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই আলী ও আজগার নিহত হন। ট্রাকের ধাক্কায় হাসপাতালের বাউন্ডারির বাইরে দাঁড়ানো কয়েকটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও স্টাফরা পালিয়ে গেছেন। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড