,

‘ক্রাইম পেট্রোল’ দেখে অদিতাকে হত্যার পরিকল্পনা করেন রনি

news-image

নোয়াখালী প্রতিনিধি : ভারতীয় টিভি ধারাবাহিক ‘ক্রাইম পেট্রোল’ দেখে স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতাকে (১৪) হত্যার পরিকল্পনা করা হয় বলে জানিয়েছেন সাবেক কোচিং শিক্ষক আবদুর রহিম রনি (২৫)। আজ শনিবার বিকেলে আমলী আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।

গতকাল শুক্রবার রনিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। পরে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টার মধ্যে কোনো একসময় জাহান মঞ্জিলের একটি কক্ষে অদিতাকে ধর্ষণ করেন রনি। পরে ঘটনা ধামাচাপা দিতে ছুরি দিয়ে হাত ও গলা কেটে হত্যা করেন তাকে। পরে রাত সাড়ে ৯টার দিকে অদিতার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে ওই ছাত্রীর সাবেক কোচিং শিক্ষক রনি, ইসরাফিল (১৪), তার ভাই সাঈদ (২০) ও ইমাম হোসেনকে (৩৯) গ্রেপ্তার করে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর