,

বেগুনের মালাইকারি তৈরির রেসিপি

news-image

মালাইকারির নাম শুনলে জিভে জল চলে আসে অনেকেরই। চিংড়ির মালাইকারি কিংবা ডিমের মালাইকারি অনেক তো খেয়েছেন, বেগুনের মালাইকারি কখনো খেয়েছেন কি? বেগুন দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করা যায় এই পদ। এটি খাওয়া যাবে পোলাও, খিচুড়ি ইত্যাদির সঙ্গে। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-

উপকরণ :

বেগুন (মাঝখানে চিড়ে নেওয়া)- ৪টি

হলুদ- আধা চা চামচ

লবণ- ১ চা চামচ

মরিচের গুঁড়া- আধা চা চামচ

ধনিয়া গুঁড়া- আধ চা চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

পেঁয়াজ কুচি- আধা কাপ

টক দই- আধা কাপ

পোস্ত দানা বাটা- ২ টেবিল চামচ

নারিকেলের দুধ- ১ কাপ

কাঁচা মরিচ- ৫/৬টি

তেল- আধা কাপ

ধনেপাতা কুচি- আধা কাপ

তেঁতুলের ঘন রস- ১/৪ কাপ।

যেভাবে তৈরি করবেন

বেগুনগুলোতে হলুদ ও লবণ মেখে তেলে হালকা ভেজে তুলে নিন। এবার সেই তেলে কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি ছাড়া সব উপকরণ দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হলে ভাজা বেগুন দিয়ে ঢেকে দিন। ৫-৭ মিনিট পরে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন। পরিবেশনের সময় তেঁতুলের রস ও ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ

নেতানিয়াহু সাথে আবুধাবির বৈঠকে ১০ দেশের প্রতিনিধি

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার