,

মুন্সিগঞ্জে সংঘর্ষে আহত যুবদলকর্মী সাওন মারা গেছেন

news-image

ঢামেক প্রতিবেদক : মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যুবদলকর্মী শহিদুল ইসলাম সাওন (২৬) মারা গেছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাওন ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ২৩ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। সেখানে রাত ৮টা ৪৮ মিনিটে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসক মো. হাসিবুদ্দিন খান।

জানা গেছে, যুবদলকর্মী শহিদুল ইসলাম সাওনের বাবার নাম মো. ছোয়াব আলী ভূইয়া।

এদিকে, রাত পৌনে ১০টার দিকে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও যুবদলকর্মী সাওনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খবর পেয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্যসচিব কামরুজ্জামান রতন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয় মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকা। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এসময় আটটি মোটরসাইকেল ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেন বিএনপি নেতাকর্মীরা।

সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত হন। বিএনপির অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানান নেতাকর্মীরা। এছাড়া সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহকালে আহত হন তিন সাংবাদিক।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯