,

বিখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব মারা গেছেন

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের বিখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকাসহ ভারতের একাধিক গণমাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

জানা যায়, গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন এই কমেডিয়ান। জিমে শরীরচর্চা করার সময়ে তার হার্ট অ্যাটাক হয়। সেই সময়েই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে কখনো কখনো তিনি চিকিৎসায় সাড়া দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা বিফল করে দিয়ে মারা গেলেন রাজু শ্রীবাস্তব।

রাজুর আত্মীয় সে সময়ে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, রোজকার মতোই জিমে গিয়েছিলেন তিনি। সেদিন ট্রেডমিলে দৌঁড়াতে গিয়ে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছিল। এর পরে কখনো পুরোপুরি জ্ঞান ফিরে আসেনি তার।

নিজস্ব ঢঙে কৌতুক পরিবেশন করার কারণে দেশের সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়েছিলেন রাজু শ্রীবাস্তব। টেলিভিশনের জনপ্রিয় একটি কমেডি শো থেকে তার যাত্রা শুরু। অভিনয় করেছেন বেশি কিছু সিনেমা এবং ছোটপর্দার অনুষ্ঠানেও। ‘বিগ বস’-এও অংশ নিয়েছিলেন তিনি।

এ সবের বাইরেও রাজু ছিলেন উত্তর প্রদেশের ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপি-তে যোগ দিয়েছিলেন।

রাজুর হার্ট অ্যাটাকের ঘটনায় বিহ্বল হয়ে পড়েছিল গোটা বিনোদন জগত। ছোটপর্দার বহু শিল্পী এবং রাজুর ঘনিষ্ঠরা শিল্পীর আরোগ্যের জন্য প্রার্থনাও করেছিলেন। কিন্তু কোনো কিছুই শেষ পর্যন্ত কাজে লাগল না। ৫৮ বছর বয়সেই মারা গেলেন এই বিখ্যাত কমেডিয়ান।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড