,

বেলুন বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখার নির্দেশ আইজিপির

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, তারা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার। আমি আবু হেনা রনির সঙ্গে কথা বলেছি, সেও আগের চাইতে ভালো বোধ করছে। তাদের দুজনেরই মানসিক শক্তি প্রশংসনীয়। আমাদের বিশ্বাস তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তাদের জন্য আমাদের দিক থেকে সব ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্ঘটনা দুর্ঘটনাই, এটি কখনও ঘোষণা দিয়ে আসে না। রনির সঙ্গে কথা বলে তার কাছ থেকেও শুনতে পেরেছি, বেলুন উড়ে গিয়ে তার সামনে পড়েছে। ওই ঘটনায় ৫ মিনিট আগে আমাদের সামনে ছিলো বেলুনগুলো। সেখানেও এটি ঘটতে পারতো। তবে এসব দুর্ঘটনা এড়াতে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, গাজীপুরের পুলিশকে ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আমাদের কিছু করার থাকলে আমরা অবশ্যই তা করবো।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির