,

অভিষেকের আগে ‘গাছকে বিয়ে’ করেছিলেন ঐশ্বরিয়া?

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন। ২০০৭ সালের ২০ এপ্রিল গাঁটছড়ায় বাঁধা পড়েন এই দম্পতি। সেই হাইপ্রোফাইল বিয়ে নিয়ে সংবাদমাধ্যম ঘিরে ছিল নানা জল্পনা-কল্পনা। সে সময় শোনা গিয়েছিল, অভিষেকের সঙ্গে বিয়ের আগে বারাণসীতে গাছের সঙ্গে বিয়ে হয়েছিল ঐশ্বরিয়ার। বিয়ের এক বছরের মাথায় নিজেই এই প্রশ্নের জবাব দিয়েছিলেন অভিনেত্রী।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের এক বছর পর ২০০৮ সালে একটি সাক্ষাৎকারে এই গুজব নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছিলেন ঐশ্বরিয়া। তিনি জানিয়েছিলেন, বিদেশে গিয়েও এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাকে।

সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, এ রকম গুজব যে রটতে পারে, তার কি কোনো ধারণাই ছিল না? জবাবে ঐশ্বরিয়া বলেছিলেন, ‘কিছুটা প্রত্যাশিত ছিল। কিন্তু তা বলে এতটা নয়’।

গাছের সঙ্গে বিয়ের প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেছিলেন, ‘ওই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি হয়েছিল। আমার মনে হয়, এতটা করার কোনো প্রয়োজন ছিল না। পরিবার হিসেবে আমরা খুবই নিবিড়। তারপরেও এই ঘটনা নিয়ে আমরা ব্যক্তিগতভাবে মুখ খুলিনি। বরং সেই দায়িত্ব দিয়েছিলাম পরিবারের প্রধান, বাবাকে (অমিতাভ বচ্চন)। বাবাই সংবাদমাধ্যমকে জবাবটি দিয়েছিলেন।’

গাছের সঙ্গে ঐশ্বরিয়ার বিয়ের অভিযোগ উড়িয়ে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, এসব কুসংস্কারে তার পরিবার বিশ্বাস করে না। এমনকি ঐশ্বরিয়ার জন্মকুণ্ডলিও তাদের পক্ষ থেকে চাওয়া হয়নি।

‘যে গাছের সঙ্গে ঐশ্বরিয়ার বিয়ে হয়েছিল, সেটা কোথায়? দয়া করে আমাকে দেখাবেন। ঐশ্বরিয়ার সঙ্গে একমাত্র আমার ছেলেরই বিয়ে হয়েছিল। আর অভিষেক নিশ্চয়ই গাছ নয়,’ বলেন অমিতাভ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না