,

ফুটন্ত গরম খাবারে লেবুর রস দিয়ে খাওয়া কি ঠিক?

news-image

অনলাইন ডেস্ক : সারা দিনের খাবারের তালিকায় নিয়মিত ভিটামিন সি যোগ করা জরুরি। কারণ ত্বক, চুল, চোখের যত্নে ভিটামিন সি-র যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ছাড়াও রক্তে থাকা আয়রন শোষণ করে হাড়ের স্বাস্থ্য উন্নত করে ভিটামিন সি।

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে প্রতি দিন যে পরিমাণ ভিটামিন সি গ্রহণ করা প্রয়োজন, তা সাধারণ খাবারের মধ্যে পর্যাপ্ত থাকে না। এ কারণে ভিটামিন সি’য়ের ঘাটতি পূরণে অনেকে লেবু খান। কারণ ভিটামিন সি-র পাশাপাশি, লেবুতে আছে পটাশিয়াম এবং ভিটামিন বি৬। কিন্তু বিভিন্ন খাবারের সঙ্গে যেভাবে লেবু খাওয়া হয় তা শরীরের ক্ষতিই করে।

অনেকেই সকালে ঘুম থেকে উঠে গরম পানি, দুপুরের খাবারে গরম ডাল কিংবা গরম স্যুপে লেবুর রস খান।পুষ্টিবিদদের মতে, লেবুর রস কোনও ফুটন্ত জিনিসের স‌ংস্পর্শে এলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এ কারণে দিনের পর দিন লেবু খেলেও ভিটামিন সি-র অভাব পূর্ণ হয় না। বিশেষ করে যখন গরম স্যুপ, গরম চায়ে লেবু ছাড়া খাওয়ার কথা ভাবাই যায় না।

বিশেষজ্ঞরা বলছেন, লেবুর রসে থাকা পুষ্টিগুণ অটুট রাখতে ফুটন্ত খাবারে লেবুর রস দেওয়া ঠিক নয়। এজন্য চুলা থেকে নামিয়ে আলাদা একটি পাত্রে খাবার রাখুন। কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। তার পর তাতে লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির