,

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চিত্রগ্রাহক জাহিদ

news-image

বিনোদন প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ চিত্রগ্রাহক জাহিদ হোসাইন। আজ বুধবার ভোরে বাইক চালিয়ে কক্সবাজার যাচ্ছিলেন তিনি। ভোর ৬টার দিকে চকরিয়ার বানিয়াছড়া নামক স্থানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল।

তিনি জানান, দুর্ঘটনায় জাহিদের শরীর থেকে পা আলাদা হয়ে যায়।

এ ছাড়া নির্মাতা গৌতম কৌরি দুঃসংবাদটি জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির সম্ভাবনাময় তরুণ সিনেমাটোগ্রাফার প্রতিভাবান, হাস্যোজ্জ্বল সবার প্রিয় মুখ। জাহিদ খুব মৃদুভাষী, কিছুটা লাজুক, হাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন। এটা মানা যাচ্ছে না।’

নির্মাতা রাফাত মজুমদার রিংকু নিহত চিত্রগ্রাহকের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘জাহিদ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত তাড়াতাড়ি তোর চলে যেতে হলো!’

উল্লেখ্য, ‘ভালোবাসার কারাগার’, ‘পেয়িং ঘোস্ট’, ‘লিলুয়া’, ‘দ্য লাস্ট হোপ’সহ আরও বেশ কিছু প্রোডাকশনে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন জাহিদ হোসাইন। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির