,

অফিসার ক্যাডেট নেবে বিমানবাহিনী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিমানবাহিনীর চারটি শাখায় জনবল নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি বাহিনীটি ৮৮ বিএএফএ কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৫ সেপ্টেম্বর ২০২২ থেকে ৯ এপ্রিল ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। সব শাখায় আবেদনের জন্য প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

শাখা: জিডি (পি), লজিস্টিক, এটিসি, এডিডব্লিউসি ও ফিন্যান্স।

শিক্ষাগত যোগ্যতা: জিডি (পি) ও লজিস্টিক, এটিসি বা এডিডব্লিউসি শাখার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও সাধারণ গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’। অথবা ‘ও’ লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড ‘বি’ থাকতে হবে। ফিন্যান্স শাখার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় সাধারণ গণিত বা হিসাববিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ থাকতে হবে। ‘ও’ লেভেলে গণিত বা হিসাববিজ্ঞানসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেলে গণিত বা হিসাববিজ্ঞানসহ কমপক্ষে দুটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ থাকতে হবে।

বয়স: ২০২৩ সালের ২৮ জুন তারিখে প্রার্থীর বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।

উচ্চতা ও ওজন: পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। নারী প্রার্থীদের উচ্চতা জিডি (পি) শাখার জন্য ৬৪ ইঞ্চি, অন্যান্য শাখার জন্য ৬২ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। উভয় প্রার্থীদের ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে।

অনলাইনে আবেদনের জন্য বিমানবাহিনীর নিয়োগসংক্রান্ত এই ওয়েবসাইটে প্রবেশ করে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করতে হবে। নির্দেশনা অনুযায়ী নিবন্ধন করে ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী