,

বাসে আগুন, রক্ষা পেলেন ঢাবির ৪৬ শিক্ষার্থী

news-image

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর মালনীছড়া চা বাগান এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাস ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঢাবির ৪৬ শিক্ষার্থী।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে সিলেট-এয়ারপোর্ট সড়কের মালনীছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার এসআই গৌতম চন্দ্র দাশ বলেন, যান্ত্রিক ত্রুটিতে বিআরটিসি বাসে আগুন লেগেছে। তবে এ ঘটনায় শুধু বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবহন ধর্মঘট চলাকালে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৭ জন শিক্ষার্থী বিআরটিসির দুটি এসি বাসে বিছানাকান্দি ঘুরতে যান। সন্ধ্যায় ফেরার পথে ৪৬ জন শিক্ষার্থীকে বহনকারী বাসটি সালুটিকর এলাকায় পৌঁছলে পেছন থেকে শ্রমিকরা ধাওয়া করেন। এ সময় বাসের পেছনে একটি ঢিল ছোঁড়া হয়। এতে বাসের পেছনের বামপাশের গ্লাস ভেঙে দুই শিক্ষার্থী আহত হন।

পরিবহন শ্রমিকদের অবরোধ চলাকালে গাড়ির পেছনে ঢিল ছোঁড়া হলে আক্রান্ত হওয়ার ভয়ে চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে আসার পথে বাসের হেডলাইট বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক হেলপার নেমে দেখতে পান ধোঁয়া উঠছে। আতঙ্কিত চালক ও শিক্ষার্থীরা নামতেই বাসে আগুন ধরে যায়।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১১টার দিকে বিকল্প ব্যবস্থায় সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসির নেতৃত্বে একটি দল শিক্ষার্থীদের দরগাহ গেটের হোটেল গ্র্যান্ড মোস্তফায় পৌঁছে দেয়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর