,

ঘুষ চেয়ে আটক কাস্টমস কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

news-image

নোয়াখালী প্রতিনিধি : হাজী সেলিম নামের চট্টগ্রামের এক ব্যবসায়ীর দায়ের করা মামলায় কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট অফিস ফেনীর সুপারিনটেনডেন্ট গোলামুর রহমানকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নোয়াখালীর স্পেশাল জজ আদালত। আজ মঙ্গলবার দুপুরে শুনানি শেষে জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালে চট্টগ্রাম বন্দর থেকে কিছু গার্মেন্টস আইটেম নিলামে ক্রয় করে ঢাকা পাঠাচ্ছিলেন হাজী সেলিম। এ সময় ফেনীতে হাজী সেলিমের মালবাহী কাভার্ড ভ্যানটি আটক করে মালগুলো অবৈধ বলে ঘোষণা করেন কাস্টম সুপারিনটেনডেন্ট গোলামুর রহমান ও ইন্সপেক্টর শাহজাহান। জব্দ করা মালগুলো ছেড়ে দেওয়ার জন্য ২ লাখ টাকা ঘুষ দাবি করেন গোলামুর রহমান। পরবর্তীতে চট্টগ্রাম-২ দুদকের পরামর্শমতে গোলামুর রহমানকে ২ লাখ টাকা ঘুষ দেওয়ার সময় দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালামের নেতৃত্বে গোলামুর রহমানকে আটক করা হয়। ঘটনাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারি কর্মকর্তা।

দুদক নোয়াখালীর পিপি আবুল কাশেম জানান, মামলায় অভিযুক্ত একমাত্র আসামি গোলামুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ১৬১ ধারায় আসামিকে দুই বছর ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে তাকে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। উভয় মামলায় তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯