,

বদলির আদেশকে শাস্তি হিসেবে গণ্য করার সুযোগ নেই

news-image

অনলাইন ডেস্ক : বদলির আদেশকে শাস্তি হিসেবে গণ্য করার কোন সুযোগ নেই বলে এক রায়ে উল্লেখ করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

অগ্রণী ব্যাংক লিমিটেড বনাম মো. হানিফ শেখ এবং অন্যান্য’ শীর্ষক মামলার রায়ে আপিল বিভাগ এ রায় দিয়েছেন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ বিষয়টি নিয়ে আনা লিভ পিটিশনে মেরিট রয়েছে উল্লেখ করে তা নিষ্পত্তি করে রায় দেন। বেঞ্চের অপর বিচারপতিগণ হলেন- বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম।

সাত পৃষ্ঠায় দেয়া এ রায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটৈ প্রকাশ করা হয়েছে।

রায় বলা হয়েছে- ‘there is no scope to hold the said order of transfer is a punishment.’

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে অগ্রণী ব্যাংকের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) নিষ্পত্তি করে রায়টি দেয়া হয়। গত ৩১ জুলাই ওই রায় দেন আপিল বিভাগ। সাত পৃষ্ঠায় দেয়া এ পূর্ণাঙ্গ রায়টি এখন সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মামলাটিতে বলা হয়, চাকরি দেয়ার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগে অগ্রণী ব্যাংক কর্মকর্তা (ক্যাশ) হানিফ শেখের তিনটি বার্ষিক ইনক্রিমেন্ট প্রত্যাহারের পাশাপাশি অন্যত্র বদলি করার সিদ্ধান্ত নেয় ব্যাংক কর্তৃপক্ষ।

এর বিরুদ্ধে তিনি ব্যাংকের বোর্ডের কাছে আপিল করেন। বোর্ড তিনটির পরিবর্তে একটি ইনক্রিমেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত দেয়। এর বিরুদ্ধে হানিফ প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করলে তা নামঞ্জুর হয়। পরে আপিল ট্রাইব্যুনালে আপিল করেন হানিফ। প্রশাসনিক ট্রাইব্যুনালের আদেশ বাতিল করে এবং হানিফের আপিল মঞ্জুর করে রায় দেন আপিল ট্রাইব্যুনাল। হানিফের বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ যারা করেছিলেন, তারাও তা তুলে নেন। তবে আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে অগ্রণী ব্যাংক আপিল বিভাগে আবেদন করে, যা নিষ্পত্তি করে আপিল বিভাগ রায়টি দিলো।

রায়ে বলা হয়, এটি সত্যি যে শাস্তির আদেশে বিবাদীর (হানিফ) একটি ইনক্রিমেন্ট প্রত্যাহারের পাশাপাশি বদলির কথা বলা হয়। কিন্তু বদলির আদেশকে শাস্তি হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। এটি একটি প্রশাসনিক আদেশ, যা চ্যালেঞ্জ করা যায় না এবং শাস্তি হিসেবে গণ্য করা যায় না।

আপিল বিভাগের রায়ে প্রশাসনিক ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বহাল রেখে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির