,

জাদেজাকে ছাড়াই ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : চমক ছাড়াই সোমবার ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেই ১৫ সদস্যের দলে আছেন রবিচন্দ্রন অশ্বিন আর হার্শাল প্যাটেল। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলে অবশ্য নেই তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ডান হাঁটুতে অস্ত্রোপচার করে মাঠের বাইরে আছেন তিনি।

আগামী মাসেই অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। মূল পর্বের আগে ১৬ অক্টোবর শুরু বাছাই পর্ব।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ১৫ জনের দলে রাখা হল না মোহাম্মদ শামিকেও। এই পেসারকে রাখা হয়েছে রিজার্ভ দলে। এশিয়া কাপে বোলারদের ব্যর্থতার পর শামিকে ফেরানোর দাবি উঠলেও নির্বাচকরা সুযোগ দিলেন না তাকে।

অস্ট্রেলিয়ায় যে ভারতীয় দলের চার ব্যাটার- রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। দলে উইকেটরক্ষক হিসাবে থাকছেন ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক।

অলরাউন্ডার হিসাবে ভারতীয় দলে নেওয়া হয়েছে দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, আর অক্ষর প্যাটেলকে। চোট সেরে ফের দলে ফিরেছেন যশপ্রীত বুমরাহ ও হার্শাল প্যাটেল। দলে পেসার হিসাবে আছেন ভুবনেশ্বর কুমার ও আর্শদীপ সিংহ।

ভারতের বিশ্বকাপ দল

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেট-রক্ষক), দীনেশ কার্তিক (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, যশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদীপ সিংহ।

রিজার্ভ দল: মোহম্মদ শামি, শ্রেয়াস আয়ার, রবি বিষ্ণোই, দীপক চাহার।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির