,

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটেনের দ্বিতীয় রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার সময় লন্ডনে অবস্থান করবেন। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ১৯ সেপ্টেম্বর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া হবে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৮ সেপ্টম্বর স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৯৫২ সালে ব্রিটিশ সিংহাসনে তার অভিষেক ঘটে।

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন আজ রোববার স্কটল্যান্ডের বালমোরাল থেকে প্রাসাদ এডিনবার্গে নিয়ে যাওয়া হচ্ছে। কফিনটি স্কটিশ রাজধানীতে পৌঁছাতে প্রায় ছয় ঘণ্টা সময় লাগবে। কফিন নিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে নীরবতা পালন করেছেন।

আগামী ১৯ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে সেইন্ট জর্জ চ্যাপেলে রানিকে সমাহিত করা হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯