,

শুভেচ্ছা জানাচ্ছেন সবাই, উত্তর নেই পপির

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির জন্মদিন আজ। ১৯৭৯ সালের এদিনের খুলনার শিববাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। আর মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমায় মধ্যদিয়ে চিত্রনায়িকা হিসেবে তার পথচলা শুরু হয় ১৯৯৭ সালে। বিগত বছরগুলোতে বিশেষ এই দিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসতেন জনপ্রিয় এই অভিনেত্রী।

শুধু তাই নয়, জন্মদিনের বিশেষ এই মুহূর্তে ভক্ত-দর্শকদের পক্ষ থেকে থাকত নানা আয়োজনও। যেখানে সশরীরে উপস্থিত থেকে কেক কাটতেন পপি। তবে ২০২০ সালে হঠাৎ করে উধাও হয়ে যান তিনি, দেখা নেই কোথাও। তার পরিবারে দাবি, তাদের সঙ্গেও যোগাযোগ নেই এই চিত্রনায়িকার।

এর মধ্যে বিয়ে ও সন্তানের মা হয়েছেন- এমন সংবাদের শিরোনাম হয়ে বহুবার এসেছে পপির নামটি। বিয়ে এবং সন্তান জন্ম দিতেই এই নায়িকার আড়ালে যাওয়া। বিষয়টি নিয়ে সেসময় পরিবারেরর সঙ্গে কথা বলে জানা যায়, বিয়ের বিষয়টি তারা শুনেছেন কিন্তু সন্তানের মা হওয়ারর খবরটি তাদের জানা নেই।

তবে পপির জন্মদিনে তার ভক্ত, দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ভুলে যায়নি। আজ শনিবার প্রথম প্রহর থেকেই সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে কোন সাড়া নেই প্রিয় এই শিল্পীর। অথচ বছর দুই আগে এর চিত্র ছিল ভিন্ন। পপি তার ভক্ত-দর্শকদের থেকে আড়ালে গেলেও, তারা ঠিকই মনে রেখেছেন এই নায়িকাকে।

এদিকে, পপিরেআগের ব্যক্তিগত ফোন নম্বরটি এখনও বন্ধ রয়েছে। আর তার সবশেষ কাজ ছিল ‘ভালোবাসার প্রজাপ্রতি’। যার অর্ধেক কাজ করেই লাপাত্তা হয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রনায়িকা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯