,

তুরস্কের জাহাজে গ্রিসের ‘হামলা’, উত্তেজনা তুঙ্গে

news-image

অনলাইন ডেস্ক : এজিয়ান সাগরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল তুরস্কের একটি কার্গো জাহাজ। এতে গুলি চালিয়েছে গ্রিসের কোস্টগার্ড জাহাজ। এই ঘটনা দেশ দুইটির মধ্যে উত্তেজনার পারদ আরও বেড়েছে। খবর আল-জাজিরার।

তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তুরস্কের কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে। গতকাল শনিবার গ্রিস এই গুলি চালায়।

বিবৃতিতে বলা হয়েছে, গ্রিসের দুই জাহাজ থেকে ‘হয়রানিমূলক গুলি’ চালানোর পর তুরস্কের দুইটি কোস্টগার্ড জাহাজ ওই এলাকায় যায়। সে সসয় গ্রিসের নৌকা চলে যায়।

গুলি ছোড়ার কথা নিশ্চিত করেছে গ্রিসের কোস্টগার্ড। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, গ্রিসের জলসীমায় সন্দেহজনকভাবে একটি জাহাজ ঘোরাঘুরি করায় তারা সতর্কমূলক গুলি চালিয়েছে।

গ্রিসের কোস্টগার্ডের কর্মকর্তারা বলেন, ওই কার্গো জাহাজের ক্যাপ্টেন জাহাজ পরিদর্শনের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।

সাম্প্রতি সপ্তাহগুলোতে দেশ দুইটি একে অপরের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে। গ্রিসের কর্মকর্তা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর নতুন করে আরেক যুদ্ধ যেন শুরু না হয় সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯