,

নতুন মামলায় বিএনপি নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে না: আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন কোনো মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না। আগের মামলায় পলাতক বিএনপি নেতাদের গ্রেপ্তার করে সরকার আইনের আওতায় আনছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার ধামরাই উপজেলার কালামপুর সাব রেজিস্ট্রার অফিসের নতুন ভবন উদ্বোধন করেন আইনমন্ত্রী। এ সময় তিনি সেখানে গাছের চারা রোপণ করেন ও আলোচনা সভায় বক্তব্য দেন।

আনিসুল হক বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার বাধা দেবে না। তবে আন্দোলনের নামে কেউ জ্বালাও পোড়াও করলে সরকার কঠোর হাতে দমন করবে, কাউকে ছাড় দেবে না।

মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে দুটি শর্তে। তিনি বিভিন্ন মামলায় জামিনে আছেন। অসুস্থ হলে আইন অনুযায়ী তাকে দেশেই চিকিৎসা নিতে হবে। বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদ, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহিদুল আলম ঝিনুকসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯