,

বিয়ের এক মাসের মাথায় হৃদরোগে ওমান প্রবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক : ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে নওফেল বাদশা নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)

পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ওমানে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন নওফেল। এ সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৯ বছর।

নওফেল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব গড়দুয়ারার মোহাম্মদ ফজলুল হকের ছেলে। তিনি ভাই-বোনের মধ্যে সবার বড়।

নিহতের ভাই নওশাদ জানান, এক মাস আগে তিনি বিয়ে করেছিলেন। তার মৃত্যুর খবর দেশে আসলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত নওফেলের মরদেহ দেশে আনা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড