,

চট্টগ্রামে গভীর রাতে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের লড়িকড়া এলাকায় তিনি হামলার শিকার হন।

নিহত বিমান ধর (৪০) পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের বণিকপাড়ায় থাকতেন। চট্টগ্রাম শহরের বাকলিয়া রাহাত্তার পুল এলাকায় তার স্বর্ণের দোকান আছে।

পটিয়া থানার পরির্দশক (তদন্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় লোকজন রাত সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় বিমান ধরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্বৃত্তরা বিমানকে কুপিয়ে তার সাথে থাকা টাকাপয়সা ও ফোন নিয়ে গেলেও মোটরসাইকেলটি ঘটনাস্থলেই পড়ে ছিল।

পরিদর্শক রাশেদ বলেন, ‘আমরা পারিপার্শ্বিক সবকিছু খতিয়ে দেখছি, অপরাধীদের ধরতে অভিযানও শুরু হয়েছে।’

লাশ ময়নাতদন্তের জন্য বিমান ধরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর