,

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মিয়ানমারের জান্তাপ্রধান

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন সফররত মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং।

মিয়ানমারের স্থানীয় একটি সংবাদমাধ্যম বুধবার (৭ সেপ্টেম্বর) জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ বৈঠকে বসবেন মিয়ানমারের জান্তাপ্রধান। এটি পুতিনের সঙ্গে মিন অং হ্লাইংয়ের প্রথম বৈঠক। বৈঠকে দুই দেশের অর্থনীতি ও সরকারের সম্পর্ক নিয়ে আলোচনা হবে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকনোমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে মিয়ানমারের জান্তাপ্রধান দেশটি সফর করছেন। চীন, ভারত, জাপানসহ বেশ কিছু দেশ ইইএফ সম্মেলনে অংশ নেবেন। দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জোরদারে রাশিয়া সফরে দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মিন অং হ্লাইং।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি এক সামরিক অভ্যুত্থানে অং সান সু চি নেতৃত্বাধীন মিয়ানমারের নির্বাচিত সরকারের পতন হয়। সেনাপ্রধান মিন অং হ্লাইং ক্ষমতায় বসেন। এরপর থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো মিয়ানমারের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এসব দেশের সঙ্গে মিয়ানমারের সম্পর্কেও অবনতি ঘটেছে। এমন এক পরিস্থিতিতে সেনাপ্রধান রাশিয়া সফর করছেন।

চীনের পর রাশিয়া মিয়ানমারের জান্তার অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী। যার কারণে মিয়ানমার সরকারের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাস করার প্রচেষ্টাকে ঠেকিয়ে দিয়েছিল দেশ দুটি।

অভ্যুত্থানের পর থেকে জান্তা রাশিয়ার আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে। এখন কেবল সামরিকভাবে নয় ব্যবসায়িক ক্ষেত্রেও সম্পর্ক প্রসারিত করেছে দেশ দুটি। মিয়ানমার তেল ও গ্যাস প্রকল্পে অংশ নেওয়ার জন্য রাশিয়ান কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছে। এছাড়া দেশের জ্বালানি ঘাটতি মেটানোর জন্য রাশিয়া থেকে তেল আমদানির চেষ্টা করছে তারা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড