,

ডায়াবেটিস রোগীদের করণীয়

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপীই ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এটি নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক জীবনযাপন করতে রোগীদের কিছু কাজ করা জরুরি-

শরীরকে প্রশিক্ষণ দেওয়া: এক দিনেই আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে পারবেন না। তাই দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য শরীর ও মনকে প্রস্তুত করা শুরু করুন। ব্যায়াম, ইয়োগা এবং মেডিটেশন করা শুরু করুন। এগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করবে। আপনি চাইলে খেলাধুলায় অংশ নিতে পারেন।

ধীরে ধীরে জয় করা: শরীর নিয়ন্ত্রণে রাখুন। ওজন যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনে ওজন কমিয়ে ফেলতে হবে।

প্রাকৃতিক ও প্রক্রিয়াজাত চিনির পার্থক্য বোঝা: জুস, এনার্জি ড্রিংকস, অ্যালকোহল জাতীয় পানীয় এবং মিষ্টি ডায়াবেটিস রোগীর অবস্থা আরও খারাপ করতে পারে। তাই প্রক্রিয়াজাত চিনি পরিহার করতে হবে। প্রয়োজনে দৈনিক ভিত্তিকে এটি ব্যবহার করতে হবে।

নিয়মিত চেকআপ ও চিকিৎসকের পরামর্শ নেওয়া: চিকিৎসকের সঙ্গে সব সময়ই যোগাযোগ রাখা ভালো। যাতে যেকোনো নতুন উপসর্গ সময়মতো শনাক্ত করা যায় এবং চিকিৎসা করা যায়। গ্লুকোমিটার ও ব্লাডপ্রেসার মিটারের মতো প্রয়োজনীয় মেশিন বাড়িতে রাখুন।

সবশেষে খাবারদাবারে নজর: সঠিক খাবার সঠিক পরিমাণে খান, বেশি বেশি ফাইবার সমৃদ্ধ খাবার পাতে রাখুন। শরীরকে পুনরুজ্জীবিত করার উপযুক্ত সময় দিন।

 

এ জাতীয় আরও খবর

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ

নেতানিয়াহু সাথে আবুধাবির বৈঠকে ১০ দেশের প্রতিনিধি

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন