,

দুর্ঘটনার নতুন উপদ্রব মোটরসাইকেল: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক নিরাপত্তা এখন বড় দুর্ভাবনার বিষয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এখন আবার দুর্ঘটনার নতুন উপদ্রব হিসেবে এসেছে মোটরসাইকেল।

বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‌‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সংলাপ উপস্থাপনা করেন বিএসআরএফ সাধারণ সম্পাদক মাসউদুল হক।

ওবায়দুল কাদের বলেন, রাস্তায় ঝাঁকে ঝাঁকে তিন চাকার গাড়ি চলে বিশেষ করে মহাসড়কে, সেজন্য দুর্ঘটনার সংখ্যা কম হলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। ইজিবাইকে বাসের ধাক্কা লাগলে আটজন থাকলে সবাই মারা যাচ্ছে। মোটরসাইকেল মোটামুটি কন্ট্রোলে নিয়ে এসেছি। ঢাকা সিটিকে দুজন থাকলে মাখায় হেলমেট থাকছে। রোড সেফটি এ মুহূর্তে আমাদের অগ্রাধিকার বলে জানান তিনি।

তিনি বলেন, আমার জীবন-সংগ্রাম কঠিন ছিল, স্রোতের বিপরীত চলেছি। আমি অবশ্যই খুব ভাগ্যবান। অনেকে রাজনীতি করে জীবন কাটিয়ে দিয়েছেন কিন্তু মন্ত্রী হতে পারেননি। কিন্ত আমি ১৬ বছর মন্ত্রিত্ব করছি। এটা অনেক বড় পাওয়া। আওয়ামী লীগের মতো দলের সাধারণ সম্পাদক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়েছি। সরকারের কাজও চ্যালেঞ্জিং, আওয়ামী লীগের দায়িত্ব পালনও চ্যালেঞ্জিং। তারপরও সৌভাগ্যক্রমে সরকারি দায়িত্ব পালনে কতোগুলো মেগা প্রজেক্ট থাকে, সেগুলো দেখাশোনার দায়িত্ব আমার।

মন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো প্রকল্পের কাজ শেষ হয়েছে, উদ্বোধনও হয়েছে। এটা খুব চ্যালেঞ্জিং ছিলো। অনেক বাধা, অনেক সমস্যা ছিল। নির্মাণ সংশ্লিষ্টদের অনেকে হাল ছেড়ে দিয়েছিলো, কারণ পদ্মার স্রোতের তীব্রতা অনেক বেশি। ঈদের রাতেও পদ্মা সেতুর নির্মাণ কাজে উপস্থিত ছিলাম। সেখানে বারবার বৈঠক করতে হয়েছে। পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। তবে খুলনা, যশোর, বাগেরহাট, নড়াইল থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিসাঞ্চলের কয়েকটি জেলা এখনো পদ্মা সেতুর সুবিধা থেকে বঞ্চিত।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে