,

বাবার ওপর ভরসা নেই হৃত্বিকের!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী পরিচালক, প্রযোজকদের একজন রাকেশ রোশন। তার হাত ধরেই ছেলে হৃত্বিক রোশন এসেছেন বলিউডের রঙিন জগতে। শুধু তাই নয়, হৃত্বিকের অধিকাংশ হিট সিনেমার পরিচালক ও প্রযোজক তার বাবাই। তবে সেই বাবার ওপরই ভরসা করতে পারছেন না হৃতিক।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, হৃত্বিকের হাতে ‘সুপার ৩০’ ‘ওয়ার’-এর মতো কয়েকটি ছবি রয়েছে। এ ছাড়া হৃত্বিক অভিনীত থ্রিলার ঘরানার ছবি ‘বিক্রম বেধা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। আর ‘ফাইটার’ ছবিতে অভিনয়ের জন্য ওজন কমিয়ে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। তবে এত ব্যস্ততার মাঝেও নিজের ছবি ‘কৃষ ৪’ নিয়েও কাজ করে যাচ্ছেন। এখন চলছে চিত্রনাট্যের কাজ চলছে।

‘কৃষ’ ছবির আগের সব কিস্তিতে পরিচালক ছিলেন রাকেশ রোশন। তবে এবার হৃত্বিক খুঁজছেন নতুন পরিচালক। অর্থাৎ ‘কৃষ ৪’ পরিচালনা করবেন নতুন কেউ।

হৃত্বিকের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত ৫-৬ বছরে প্রযুক্তিগত দিক দিয়ে সিনেমা অনেক বদলে গেছে। বদলে গেছে দর্শকদের রুচিও। এ জন্যই ‘কৃষ ৪’ ছবি পরিচালানায় বাবা রাকেশের ওপর ভরসা করতে পারছেন না হৃত্বিক। তিনি চান এক জন আধুনিক পরিচালক, যিনি সময়ের চাহিদা বুঝে নির্মাণ করবেন এ যুগের ‘কৃষ’।

হৃত্বিক রোশন তার বাবার সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নিয়েছেন কিন, তা অবশ্য জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির