,

বাসায় ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার সকালে টঙ্গীর মিরাশপাড়া নদী বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই তরুণী বাসায় ফিরে ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানালে পুলিশ অভিযুক্ত তিন তরুণকে গ্রেপ্তার করে। তরুণীকে স্বাস্থ্য পরীক্ষা করতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, টঙ্গীর মিরাশপাড়া এলাকার মো.শাওন (২৪), নাদিম হোসেন (১৯) ও গাজী সাকিবুজ্জামান সিয়াম (২১)।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন বলেন, অভিযুক্ত শাওন সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিলো। গতকাল সোমবার সকালে ওই তরুণীকে বাসা থেকে ফোন করে ডেকে নিয়ে যায় শাওন। পরে একটি কক্ষে ওই তরুণীর চোখ বেঁধে ধর্ষণ করে তারা। এ সময় ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে শাওন। পরে ওই তরুণীকে ছেড়ে দেয় অভিযুক্তরা।

ঘটনার কয়েক ঘণ্টা পর ওই তরুণী বাসায় ফিরে ৯৯৯ ফোন করে পুলিশকে জানালে পুলিশ অভিযুক্ত তিন তরুণকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ধর্ষণের পর ভিডিও ধারণের কথা স্বীকার করেছে।

তরুণী বলেন, ‘শাওন আমার পূর্ব পরিচিত। কয়েক মাস আগে আমার বিয়ে হয়। আমি মিরাশপাড়া এলাকার একটা ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকি। গতকাল সকালে ফোন করে শাওন দেখা করতে চায়। আমি ওই স্থানে গেলে একটি ঘরে আমাকে নিয়ে যায়। পরে আমার ওড়না দিয়ে চোখ বেঁধে তিনজন ধর্ষণ করে। এ সময় শাওন মোবাইলে ভিডিও ধারণ করে। কাউকে কিছু জানালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে বাসায় ফিরে পুলিশকে জানালে পুলিশ আমাকে থানায় নিয়ে আসে। আজ ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেছি।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির