,

পাকিস্তানের কাছে পাত্তা পেল না হংকং

news-image

স্পোর্টস ডেস্ক : হংকংকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে ভারতের সঙ্গে সুপার ফোরে খেলা নিশ্চিত করল পাকিস্তান।

রোববার সুপার ফোরের ম্যাচে ফের দেখা হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের।

এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান হেরে যায় ভারতের বিপক্ষে। শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংকে হারিয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত করে পাকিস্তান।

শুক্রবার আবর আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ‘অঘোষিত ফাইনাল’ ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ২ উইকেটে ১৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ৫৩ রান করেন ফখর জামান। শেষ দিকে মাত্র ১৫ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন খুশদিল শাহ।

টার্গেট তাড়া করতে নেমে শাদাব খান ও মোহাম্মদ নওয়াজের স্পিন আর নাসিম শাহর গতির মুখে পড়ে ১০.৪ ওভারে ৩৮ রানেই অলআউট হয় হংকং।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির