,

নিজের ক্লাসের শিক্ষার্থীকে কোচিংয়ে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নিজের ক্লাসের শিক্ষার্থীকে কোনো শিক্ষক কোচিংয়ে পড়াতে পারবেন না। তাদের কোচিংয়ে বাধ্য করা যাবে না। বিষয়টি ইতিমধ্যে আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত ‘বিসিবি কাউন্সিলর কাপ টি-২০’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কিছু কিছু সময় শিক্ষার্থীদের কোচিং কিছুটা দরকার হয়। কারণ দেশে-বিদেশের বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতির দরকার হয়। পাশাপাশি আমাদের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এবং সেখানে প্রত্যেক শিক্ষকের পক্ষে প্রতিটি শিক্ষার্থীকে ভালোভাবে নজর দেওয়া সম্ভব হয় না। আবার অনেকের বাড়িতে বাবা-মা কর্মজীবী হওয়ায় বাড়িতেও সেই সহযোগিতার দেওয়ার মতো কেউ নেই। সেক্ষেত্রে কখনো কখনো কোচিং-এর দরকার হতে পারে। তবে কোনো শিক্ষক নিজের ক্লাসের শিক্ষার্থীকে কোচিংয়ে পড়াতে পারবেন না।’

এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক আকরাম খাঁন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, বিসিবি কাউন্সিলর জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, ব্যবসায়ী শাহাবুদ্দিন অনু ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সম্পাদক শেখ মোতালেব।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯