,

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার। পোস্টারিং, পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র‌্যালিসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে বিএনপি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দলটি প্রতিষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দেওয়া এক বাণীতে বলেছেন, ৪৪ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি বলেন, এই মহান দিনে দলের নেতাকর্মীদের গতিশীল কার্যক্রম ও নিবেদিত প্রাণ হয়ে কাজ করার দৃষ্টান্ত এক অনন্য প্রেরণার সৃষ্টি করেছে। এই ঘোর দুর্দিনে জনগণকে সংগঠিত করার কোনো বিকল্প নেই। দেশের বর্তমান এই ক্রান্তিকালে সবাইকে ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকতে সবার প্রতি আহ্বান জানাই।

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে দলের পক্ষ থেকে। গত মঙ্গলবার দলের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচির মধ্যে রয়েছে- বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। দুপুর ১২টায় দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে।

বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি অনুষ্ঠিত হবে। এতে বিএনপির জাতীয় নেতাসহ সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। প্রকাশিত হবে বিশেষ ক্রোড়পত্র।

এছাড়াও শুক্রবার (২ সেপ্টেম্বর) বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একইভাবে দেশব্যাপী জেলা ও মহানগরসহ সব ইউনিটে দলীয় কর্মসূচির অংশ অনুযায়ী আলোচনা সভা, র‌্যালি ইত্যাদি কর্মসূচি পালনে উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না