,

১৬০ মাইল বেগে ধেয়ে আসছে সবচেয়ে বিধ্বংসী টাইফুন ‘হিন্নামনর’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের সবচেয়ে শক্তিশালী বৈশ্বিক ঝড় পূর্ব চীন সাগরজুড়ে তোলপাড় সৃষ্টি করে জাপানের উপকূলের দিকে ধেয়ে আসছে। শক্তিশালী এই সুপার টাইফুনের নাম দেয়া হয়েছে ‘হিন্নামনর’। এ ঝড়ের কারণে তীব্র ঝুঁকির মুখে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলো।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন সতর্কীকরণ কেন্দ্রের (জেটিডব্লিউসি) তথ্যানুসারে, সুপার টাইফুন হিন্নামনর বর্তমানে প্রতি ঘণ্টায় প্রায় ১৬০ মাইল (২৫৭ কিলোমিটার) বেগে শক্তি সঞ্চয় করছে, যা প্রতি ঘণ্টায় ১৯৫ মাইল পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। হিন্নামনর ৫০ ফুট (১৫ মিটার) পর্যন্ত ঢেউ সৃষ্টি করছে।

জাপান আবহাওয়া সংস্থার এক কর্মকর্তা জানান, বর্তমানে রেকর্ড করা সর্বোচ্চ টেকসই বাতাসের গতির ওপর ভিত্তি করে ২০২২ সালের সবচেয়ে শক্তিশালী ঝড় হতে চলেছে হিন্নামনর।

হংকংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানায়, স্থানীয় সময় বুধবার (৩১ আগস্ট) সকাল ১০টায় টাইফুনটি জাপানের ওকিনাওয়া থেকে প্রায় ২৩০ কিলোমিটার পূর্বে কেন্দ্রীভূত ছিল এবং এটি ঘণ্টায় ২২ কিলোমিটার বেগে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে রিউকিউ দ্বীপের দিকে অগ্রসর হচ্ছে।

তবে জেটিডব্লিউসি তার পূর্বাভাসে বলছে, জাপানের মূল ভূখণ্ডে আছড়ে পড়ার আগে কিছুটা শক্তি হারাবে সুপার টাইফুন হিন্নামনর।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড