,

শনিবার চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের চা শ্রমিকদের সঙ্গে আগামী শনিবার বিকেলে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন।

গত রোববার মজুরি বাড়ানোর ঘোষণার পরপরই পাল্টে গেছে চা বাগানের দৃশ্যপট। কাজে নেমেছেন চা শ্রমিকরা। প্রধানমন্ত্রীর ঘোষণায় শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা করার পর মৌলভীবাজার জেলার ৯৩টি চা বাগানের মধ্যে অধিকাংশ বাগানে উৎসমুখর পরিবেশে কাজ শুরু করেছেন চা শ্রমিকরা। একই চিত্র সিলেট, শ্রীমঙ্গল, হবিগঞ্জের মাধবপুর-চুনারুঘাটসহ আশপাশের চা বাগানগুলোয়।

শ্রমিক নেতারা বলছেন, গত সোমবার থেকে পুরোদমে কাজ শুরু করেছে চা শ্রমিকরা। শ্রীমঙ্গল উপজেলার জেরিন, জঙ্গলবাড়ি, ভাড়াউড়া, ফুলছড়া, খাইছড়া, হোসেনাবাদসহ বেশকিছু চা বাগানের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। চা বাগানের শ্রমিকরা বলছেন, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তা তারা মেনে নিয়েছেন। এখন পুরোদমে কাজ শুরু করেছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড