,

বেগুন পোস্ত

news-image

পোস্ত দিয়ে তৈরি হরেক রকম মুখরোচক খাবারের শেষ নেই। আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পটল পোস্ত— সবজি খেতে ভাল লাগুক বা না লাগুক, স্রেফ পোস্তর গুণেই বাঙালি খেয়ে নিতে পারে অনেক ঝিঙে কিংবা পটল। সেই তালিকাতেই অমূল্যরতন হয়ে উঠতে পারে বেগুন পোস্ত। বেগুন পোস্ত স্বাদেও যেমন উপাদেয়, রাঁধাও তেমন সহজ। কী করে বানাবেন?

উপকরণ

১) বেগুন: ১টি, লম্বা করে ৪ টুকরো করে কাটা

২) টমেটো: ১টি, ছোট টুকরো করে কাটা

৩) আদা বাটা: চা চামচের আধ চামচ

৪) পোস্ত বাটা: ৮ টেবিল চামচ

৫) কাঁচা মরিচ: ২টি

৬) হলুদ গুঁড়া: চা চামচের আধ চামচ

৭) কালো সর্ষা: চা চামচের আধ চামচ

৮) লবন ও সর্ষের তেল: পরিমাণ মতো

প্রণালী

১। কেটে রাখা বেগুনের টুকরোগুলিতে লবন-হলুদ মাখিয়ে ভাল করে ভেজে নিন।

২। তেল থেকে বেগুন সরিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই সর্ষে ফোড়ন দিন। সঙ্গে টমেটো ও আদা বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন।

৩। অল্প কষে এলে পোস্ত বাটাও দিয়ে দিন।

৪। সব কিছু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে করতেই সরিয়ে রাখা বেগুন ভাজাগুলি কড়াইতে দিয়ে দিন।

৫। কিছু ক্ষণ কষানোর পর বেগুনগুলি উল্টে দিন। পরিমাণ মতো লবন, পানি ও কাঁচা মরিচ দিয়ে দিন। বেগুন ভাল করে সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিন।

৬। নামানোর আগে কিছুটা কাঁচা তেল ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বেগুন পোস্ত।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ