,

কোন অভ্যাস নীরবে বাড়িয়ে দিতে পারে ব্রণের সমস্যা?

news-image

উৎসবের সময়ে মুখে ব্রণ উঠতে থাকা মানেই মন খারাপ? তাই নজর দিতে হবে ব্রণ কমানোর দিকে। সমাধানের পথ খোঁজার আগে সমস্যার উৎস জানা জরুরি। ব্রণর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। সবার আগে খুঁজে বের করা প্রয়োজন, ব্রণের কারণ। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, এমন অনেক বিষয় রয়েছে যেগুলি নীরবে বাড়িয়ে দিতে পারে ব্রণর সমস্যা।

১। চুলের প্রসাধনী

চুলের কিছু কিছু প্রসাধন সামগ্রীতে অতিরিক্ত তেল থাকে। এই তেল মাথার ত্বকে থাকা রন্ধ্রগুলির মুখ বন্ধ করে দিতে পারে। আবার মাথায় মাখার প্রসাধনী ঠিক মতো পরিষ্কার না করা হলেও একই সমস্যা দেখা দিতে পারে। আর তাতেই মাথার ত্বকে ও সংলগ্ন অঞ্চলে দেখা দিতে পারে ব্রণ।

২। সানস্ক্রিন

রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন লোশন মাখা খুবই জরুরি। কিন্তু প্রয়োজনের বেশি মাখলে, বাড়তি ক্রিম বা লোশন থেকে যেতে পারে ত্বকে। চুলের প্রসাধনীর মতোই অতিরিক্ত সানস্ক্রিন ক্রিমও বন্ধ করে দিতে পারে ত্বকের বিভিন্ন রোমকূপ। ফলে তৈরি হতে পারে ব্রণ।

৩। দাড়ি কামানো

দাড়ি কাটলে কিংবা মুখের লোম তুলতে ওয়াক্সিং করালে অনেক সময়ে দেখা দিতে পারে ব্রণ। রোমকূপে প্রদাহ তৈরি হলে কখনও কখনও সেগুলি ফুলে ওঠে।

৪। গর্ভনিরোধক বড়ি

অনেক নারীকে নিয়মিত গর্ভনিরোধক বড়ি খেতে হয়। এই ধরনের ওষুধের মধ্যে যেগুলি হরমোন নির্ভর, সেই ওষুধগুলির পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে মুখে ব্রণ দেখা দিতে পারে। এমন সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ